সাম্প্রতিক
শিক্ষামন্ত্রীর কাছ থেকে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জবির ১০৪ শিক্ষার্থী ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি নগরকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় সড়কের পাশে পরেছিলো শিক্ষকের মরদেহ সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় পলাতক তিন আসামি গ্রেফতার এনজিওর ঋণ শোধ, তবুও মামলা চার বছর ধরে আদালতে ঘুরছেন বৃদ্ধ খামারি সিলেটের জৈন্তাপুরে ৭০০ কেজি অবৈধ চা পাতাসহ ডিআই গাড়ি আটক নতুন উদ্যোমে বিটিএমএ, সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
 সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই মো. নুরুল ইসলাম সয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৯০১) থামিয়ে কাগজপত্র যাচাইয়ের জন্য সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ট্রাকটি কর্তব্যরত এটিএসআই মো. নুরুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটিও দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক মো. তৈবুর রহমান আহত হন।
স্থানীয়রা আহত এটিএসআই নুরুল ইসলাম ও ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এটিএসআই মো. নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, মহাসড়কে ট্রাকচাপায় এটিএসআই মো. নুরুল ইসলাম নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকচালক মো. তৈবুর রহমানকে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহত পুলিশ সদস্যের সহকর্মী ও স্থানীয়রা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সিরাজগঞ্জ

Tags:

সম্পর্কিত খবর :