সাম্প্রতিক
শিক্ষামন্ত্রীর কাছ থেকে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জবির ১০৪ শিক্ষার্থী ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি নগরকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় সড়কের পাশে পরেছিলো শিক্ষকের মরদেহ সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় পলাতক তিন আসামি গ্রেফতার এনজিওর ঋণ শোধ, তবুও মামলা চার বছর ধরে আদালতে ঘুরছেন বৃদ্ধ খামারি সিলেটের জৈন্তাপুরে ৭০০ কেজি অবৈধ চা পাতাসহ ডিআই গাড়ি আটক নতুন উদ্যোমে বিটিএমএ, সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ

সিলেটের জৈন্তাপুরে ৭০০ কেজি অবৈধ চা পাতাসহ ডিআই গাড়ি আটক

বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেটের জৈন্তাপুরে চোরাইপথে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ অবৈধ চা পাতাসহ একটি ডিআই গাড়ি আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ডিআই গাড়িতে তল্লাশি করে ৭০০ কেজি চা পাতা উদ্ধার করে। জব্দকৃত চা পাতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ওসমান গনী বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে চা পাতা পাচারের চেষ্টা করা হচ্ছিল। পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারির অংশ হিসেবে গাড়িটি আটক করা হয়েছে। পলাতক ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত চা পাতা বর্তমানে জৈন্তাপুর মডেল থানা হেফাজতে রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :