সাম্প্রতিক
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ

সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় অবৈধভাবে কৃষি জমি ও পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত একটি বিশেষ অভিযানে ড্রেজারের মাধ্যমে জমি ভরাটে ব্যবহৃত আনুমানিক ৮০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মালখানগর এলাকার ফুরসাইল মৌজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খান বাড়ি সংলগ্ন এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি ভিন্ন ভিন্ন স্পটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমি ও পুকুর ভরাট করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে এসব স্পটে একযোগে অভিযান চালানো হয়।
​অভিযান পরিচালনাকালে স্থানীয় এলাকাবাসী উপস্থিত হলে তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়। কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়া জলাশয় ও কৃষি জমি ভরাট না করার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের পক্ষাবলম্বন না করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানায় প্রশাসন।
​অভিযান শেষে সিরাজদিখান উপজেলা প্রশাসনের  জানায় , পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে অবৈধ ড্রেজার ও জলাশয় ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :