সাম্প্রতিক
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ রাজবাড়ীর ‘গোল মেশিন’ জাহিদুল ইসলাম গাজী স্বপ্ন জাতীয় দলে খেলার জাফলং জিরো পয়েন্টে মধ্যরাতে টাস্কফোর্সের অভিযান,একজনের কারাদণ্ড কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ

সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছেন, তার কাছাকাছি এলাকায় এই বিস্ফোরণগুলোর শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, দামেস্কে আকস্মিক বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার পেছনের কারণ জানা সম্ভব হয়নি। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারাসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে ম্যাক্রোঁ বর্তমানে দামেস্কে অবস্থান করছেন। ঠিক এই সময়েই বিস্ফোরণের ঘটনাটি ঘটল।

নিরাপত্তা সূত্রটি আরো জানায়, দামেস্কে ম্যাক্রোঁর অবস্থান করা হোটেলের কাছে মূলত বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে সিরিয়ার স্থানীয় কিছু সূত্র থেকে জানা গেছে, দামেস্কে অবস্থিত পর্যটন মন্ত্রণালয়ের সদর দপ্তরেও একটি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিরিয়ার সংবাদমাধ্যম ‘আল-ইখবারিয়া’ জানিয়েছে, দামেস্কজুড়ে যখন বিস্ফোরণের খবর ছড়াচ্ছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট প্রাসাদে ম্যাক্রোঁকে স্বাগত জানাচ্ছিলেন আহমদ আল-শারা। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন ‘এলিসি প্যালেস’ জানিয়েছে, আল-শারার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজে কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি।

 

Tags:

সম্পর্কিত খবর :