সাম্প্রতিক
প্রধানমন্ত্রীর সফর শেষে রাস্তার ইট তুলে নিয়ে গেলেন ঠিকাদার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা লালনের মাজারে অনৈতিক চর্চার অভিযোগ আমির হামজার, চান বন্ধের উদ্যোগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ

সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শতাধিক চক্ষুরোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশন সেবা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে দীঘিনালা সেনা জোনের সদরে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি অপারেশনযোগ্য রোগীদের চিহ্নিত করে পরবর্তী সময়ে চট্টগ্রামে নিয়ে গিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দীঘিনালা সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের বাছাই করা হচ্ছে। চিকিৎসাবঞ্চিত ও অপারেশন প্রয়োজন এমন রোগীদের পর্যায়ক্রমে চট্টগ্রামে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এর আগে একই কার্যক্রমের আওতায় চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে মে মাসের ১৮ তারিখ প্রথম ধাপে ৬৮ জন চক্ষুরোগীকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে দীঘিনালায় ফিরিয়ে আনা হয়।

এ মানবিক উদ্যোগে উপকৃত রোগী ও তাদের স্বজনরা সংশ্লিষ্ট সংগঠন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি বলেন, “পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ফার্স্ট প্রেসিডেন্ট মো. সাজেদুল হক বলেন, “চক্ষুরোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।”

Tags:

সম্পর্কিত খবর :