সাম্প্রতিক
চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ বাবুল পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি, বোদা-দেবীগঞ্জে উন্নয়নের কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেট ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধ ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার সম্ভাবনা

হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ বাবুল

রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে স্থানীয়ভাবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মোহাম্মদ বাবুল। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে বাবুলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

 ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে চেয়ারম্যান পদে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।

 

স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, সৎ নেতৃত্ব, জবাবদিহিতা ও উন্নয়নমুখী পরিকল্পনার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বাবুল। ফলে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও জনমনে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা ও তার অনুসারীদের মতে,বাবুল ভাই চেয়ারম্যান পদে প্রার্থী হলে হাজিরহাট ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে।

 

এছাড়া ও নির্বাচন নিয়ে আলোচনায় রয়েছেন,হাজিরহাট ইউনিয়ন  বিএনপির সভাপতি ফরহাদ মিয়া ও স্হানীয় সংবাদ কর্মী আমজাদ হোসেন আমু সহ অনেকে।

 

এ বিষয়ে বাবুল বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ চাইলে এবং সুযোগ দিলে হাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

Tags:

সম্পর্কিত খবর :