সাম্প্রতিক
নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়: কক্সবাজারে প্রধানমন্ত্রী বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন আশুলিয়ার খেজুরটেকে রাজু আহমেদের বাসায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক ঝালকাঠিতে ৩৩ কোটি টাকার ম্যাটস ভবন পড়ে আছে অচল, চালু হয়নি একাডেমিক কার্যক্রম খাল নেই, তবুও প্রায় ৪ কোটি টাকার সেতু! সংযোগ সড়ক নিয়ে বিপাকে কয়েকটি পরিবার নওগাঁর মহাদেবপুরে বি এন পি নেতারা বিরুদ্ধে চাদাবাজি,ভুমি দখল সহ বিভিন্ন অপরাধের তথ্য বহুল বক্তব্য দেওয়ায় পূনরায় নির্যাতন । মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন প্রথম দিনে সাত জেলায় পরিবেশের বার্তা ছড়ালো ‘গ্রিন রাইডার্স’

‎হিজলায় মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে আবারও মানববন্ধন

শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‎বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী নদী বাঁধের দাবিতে আবারও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টায় হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মেঘনা নদীর তীরে এই কর্মসূচি পালিত হয়।
‎গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারীর নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে শাওড়া থেকে ধূলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম পর্যন্ত প্রায় আটটি গ্রাম মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছর শত শত ঘরবাড়ি, ফসলি জমি, পারিবারিক কবরস্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
‎বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে গৌরবদী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও অন্যান্য সরকারি স্থাপনা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান। এ বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
‎মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের দীর্ঘদিনের এই নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হয় না।” তারা অবহেলিত এই জনপদ রক্ষায় দ্রুত প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।
‎কর্মসূচিতে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিন তালুকদার, সদস্য সচিব আমির বাঘা, ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার, কৃষকদলের আহ্বায়ক সম ফারুক ও সদস্য সচিব ফয়েজ হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন

Tags:

সম্পর্কিত খবর :