সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার বছর পর পুনরায় ভারত থেকে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ৩টি ট্রাকে করে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এই কার্যক্রম পুনরায় চালু হয়।

স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিফা ইন্টারন্যাশনাল ভারত থেকে এই গম আমদানি করে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির কারণে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রফতানি বন্ধ ঘোষণা করে। এর ফলে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

 

পুনরায় আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের বাজারে চাহিদা অনুযায়ী নিয়মিতভাবে গম আমদানি অব্যাহত থাকবে, যা দেশের বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

Tags:

সম্পর্কিত খবর :