ঝালকাঠির স্থানীয় দৈনিক খোলা কণ্ঠের প্রকাশক ও সম্পাদক আজমির হোসেন তালুকদারের অসুস্থতার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় ছুটে গেছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
আজ বুধবার বিকেলে শহরের বাসভবনে গিয়ে তিনি অসুস্থ সাংবাদিকের শয্যা পাশে বসে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় এমপি ইলেন ভুট্টো বলেন, আজমির হোসেন তালুকদার ঝালকাঠির একজন নিবেদিত প্রাণ সাংবাদিক। স্থানীয় সাংবাদিকতায় তাঁর অবদান অনেক। তাঁর অসুস্থতার খবর শুনে দেখতে এসেছি। আমরা তাঁর সুস্থতা কামনা করছি। এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃখোকন মল্লিক ও
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অসুস্থ সাংবাদিক আজমির হোসেন তালুকদার এমপি মহোদয়কে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




