সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কন্যা’ সংগঠনের বিশেষ আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার রক্ষা ও নারীর ক্ষমতায়নকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘কন্যা’।

“নারীর শক্তি, সমাজের মুক্তি—কন্যার হাত ধরে সমতার অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নারীর অধিকার, মর্যাদা এবং আত্মনির্ভরশীলতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের সভাপতি করবী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড রোজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী পিংকি প্রিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন তরী বাংলাদেশের সদস্য খালেদা মুন্নী

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সুশান্ত পাল, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সঞ্জিত কুমার রায়, সঞ্জয় কুমার দাস, মো. বেলায়েত সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থানসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। তবে পূর্ণাঙ্গ সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরতা অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শিফা চৌধুরী তার স্বাগত বক্তব্যে নারী দিবসকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে করবী চক্রবর্তী বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে ‘কন্যা’ সংগঠন ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

এসময় আরো উপস্থিতি ছিলেন , এডভোকেট অপরাজিতা দত্ত অপু ,জয়শ্রী রায় , নন্দিতা রায় , তন্নী আক্তার , উপমা দেবনাথ , অর্পিতা দেবনাসহ , এক ঝাঁক কন্যা শিশুরা।

পরে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা ও অংশগ্রহণমূলক মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :