প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আ. লীগের ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার কোনো উন্নতি হয়নি। এতো বছর কোনো ভিশন ছিলো না। এ জায়গায় ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি ভিশন নিয়ে কাজ করছেন।
আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প। ৬৫ শতাংশ যেনো ভাল করে বাংলা বলতে পারে।বিশেষ অতিথির বক্ত্যবে নারায়ণগঞ্জ- ১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘২০২৬ সালে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষার মান যেনো উন্নতির জায়গায় যায় তার জন্য মন্ত্রীরা কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান কমে গিয়েছে। সরকার বিল্ডিং, সুন্দর লেক বানাতে পারবে। কিন্তু মেধাবী ছাত্র বানাতে পারবে না। এটার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। রূপগঞ্জের কোনো ছাত্র যেনো ড্রপ আউট না হয়। এরজন্য যা করা দরকার আমার ও দলের পক্ষে ব্যবস্থা করব। নতুন রূপগঞ্জ গড়ার জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য নেমেছি।’
মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, ‘করোনা ও জুলাই যুদ্ধের কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। শিক্ষাকে বিশ্বে সেবাখাত হিসেবে দেখা হয়। বাংলাদেশে শিক্ষা বেশি আক্রান্ত হয়। প্রাথমিক শিক্ষাকে নিরাপদ করা দরকার। শিক্ষায় রাজনৈতিক প্রভাব বেশি।’












