আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে।
গত ২০ মে ‘বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন’ এর সভাপতি মো: আব্দুস সবুর শেখ এবং সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান বনি স্বারিত এক যৌথ চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বেনাপোল কাস্টমস সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন বরাবর এই চিঠি পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে যথানিয়মে পুনরায় বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে।












