সাম্প্রতিক
সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী বৃষ্টি হলেই যান চলাচল বন্ধ: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর অংশে ভোগান্তি চরমে চকরিয়ায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান অভিযুক্ত নাজিম দুই দিনের রিমান্ডে বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০,৫৮৮ কোটি টাকা: চ্যালেঞ্জ ও বাস্তবতা দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়‌ দুই দিনের রিমান্ড মঞ্জুর লংগদুতে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি! নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে এখন আর জনগণকে গোনার টাইম নাই’ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

এড মাহবুবকে আহবায়ক-জসিম কে সদস্য সচিব করে এনসিপির ময়মনসিংহ জেলা কমিটি গঠন

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে ২৪ এর গণঅভ্যুত্থানের  অন্যতম রাজপথ যোদ্ধা,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের   বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে আহ্বায়ক ও মোঃ জসীম উদ্দীন কে সদস্যসচিব করা হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত এ আহ্বায়ক কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সেলিম বালা,যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন,এডভোকেট মিজানুর রহমান আকন্দ, মনজুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নূরুল ইসলাম,সিনিয়র সদস্য সচিব ইন্জিঃ শহিদুল ইসলাম,  যুগ্ম সদস্য সচিবগন হচ্ছেন মোঃ মোজাম্মেল হক,খন্দকার সুফি আব্দুল্লাহ,মোঃ মাসুদ রানা,রাজন আহমদ ও আতিকুর রহমান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নবগঠিত কমিটির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম কমিটি পাওয়ার পর  এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে গণঅভ্যুত্থানে আমাদের যে সকল তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছিলো, তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই।’
অপরদিকে নতুন এই কমিটি ঘোষণার পর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Tags:

সম্পর্কিত খবর :