সাম্প্রতিক
সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী বৃষ্টি হলেই যান চলাচল বন্ধ: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর অংশে ভোগান্তি চরমে চকরিয়ায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান অভিযুক্ত নাজিম দুই দিনের রিমান্ডে বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০,৫৮৮ কোটি টাকা: চ্যালেঞ্জ ও বাস্তবতা দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়‌ দুই দিনের রিমান্ড মঞ্জুর লংগদুতে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি! নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে এখন আর জনগণকে গোনার টাইম নাই’ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

লংগদুতে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি!

রাঙামাটির লংগদু উপজেলায় চলমান সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও বর্তমান ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
বুধবার (২২ জুলাই) সকালে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে  অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। সংসদ সদস্য তার আলোচনায়, এলাকার উন্নয়নকে আরও গতিশীল করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। এরপর তিনি এডিপি এর অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস হইতে লংগদু সদর হাসপাতালে যাওয়ার জন্য বিকল্প নবনির্মিত সড়কের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীপেন দেওয়ান।
বক্তারা নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, তারেক রহমানের নেতৃত্বে লংগদুর উন্নয়নকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। তাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পরবর্তী কার্যক্রম বেগবান রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনীর, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টোসহ জেলা, উপজেলা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :