সাম্প্রতিক
৩ নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার সম্ভাবনা সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী প্রণোদনার তালিকায় ‘অকৃষক’ অন্তর্ভুক্তির অভিযোগ, ক্ষোভ ক্ষতিগ্রস্ত কৃষকদের ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে হুমকি-ধমকি দিয়েন না, মোকাবিলার উপায় জানি: ভূমি প্রতিমন্ত্রী এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি কক্সবাজারে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে মোদি, তোললেন বাংলাদেশ প্রসঙ্গে ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো?

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপির এমপিদের মধ্যে ৬ জনই আগে-পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে; নানানভাবেই শিবিরের সাথে সংযুক্ত ছিলো বলে মন্তব্য করেছেন আব্দুল্লাহ হিল বাকী।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, এনসিপির এমপিদের মধ্যে ৬ জনই আগে-পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে; নানানভাবেই শিবিরের সাথে সংযুক্ত ছিলো। এখন হয়তো পথ-মত, চিন্তাধারা আলাদা হয়ে গেছে। এসব নিয়ে নাক সিঁটকানোরও এখন কিছু নাই। অতিরঞ্জনেরও কিছু নাই।

তিনি আরও লেখেন, দুইদিন পরপর এনসিপিতে এই ক্যাঁচালটা লাগে যে, কে সাবেক শিবির আর কে শিবির না, এসব নিয়ে বাটখারা বসানো হয়। কেউ শিবির বা জামায়াতের রাজনীতিটা করবে না বলেই সে এনসিপিতে এসেছে। এটাকে সানন্দেই গ্রহণ করা উচিত।

আবদুল্লাহিল বাকী বলেন, এনসিপি সেক্যুলার পার্টি, মধ্যপন্থি রাজনীতি করবে। এই লাইনের রাজনীতিটা ধারণ করেই পার্টি ফর্ম হয়েছে। ভবিষ্যৎ কোন দিকে যায় সেটা আসলে আগ থেকে কেউই বলতে পারবে না।

Tags:

সম্পর্কিত খবর :