এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে যখন এমন তথ্য ছড়িয়ে পড়লো তখনি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক নেতাকে।

গতকাল শুক্রবার রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে সিদ্ধান্তটি নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে ব্যবস্থাটি নেওয়া হয়েছে।
সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়।

সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তিন থেকে চারটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লার ভাষ্য, ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য। তবে এটি এক বছর আগের। আপত্তিকর কথাবার্তার বিষয়টি আমার সঙ্গে খালাতো ভাইয়ের কথায় হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, এর সত্যতা নেই, বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।

ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, সংগঠন সাময়িকভাবে পদ থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। তারা বিষয়টির আগে তদন্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *