কক্সবাজার জেলা মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) কক্সবাজার হিলডাউন সার্কিট হাউস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, এমপি এবং কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক নুরুল বশর চৌধুরী।

 

সভায় বক্তারা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর কঠোর গুরুত্বারোপ করেন। মাদক পাচার রোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *