শনিবার বাদ এশা পর পরে চাঁদপুর কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কড়ইয়া গ্রামে এক বিশাল মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কড়ইয়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও মাদকবিরোধী কমিটির উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধান। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ইমান আলী।
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক ৪নং ওয়ার্ড কমিশনার আব্দুল রহিম প্রধান, উপদেষ্টা ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী ও দপ্তর সম্পাদক, কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক ইয়াছিন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজ, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী আল মিরাজসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও গ্রামের গণ্যমান্য মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে এই কমিটির সদস্যদের ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এদিকে কমিটির অপর একটি দল শত ব্যস্ততার মাঝেও ৬ জনকে তাবলিগে পাঠানোর কাজে নিয়োজিত রয়েছে। বক্তারা বলেন, “শত ব্যস্ততার মাঝেও আমরা সফলতা খুঁজি” এই প্রত্যয়ে সমাজ সংস্কারে কাজ করে যাচ্ছে কমিটি।




