কচুয়া থানা পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ‘জনাব মোঃ আজিজুল ইসলাম’ এর নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ‘মোঃ রাশেদুল হক” এর নেতৃত্বে গত ০৩/০৮/২০২৬ তারিখ রাতে থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান-১:
এসআই (নিঃ) ‘আবু তাহের মোল্লা’ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কড়াইয়া এলাকায় অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
তারা হলেন:
১. আব্দুর রহিম শান্ত (২০),, পিতা- মোহাম্মদ আলম, মাতা- শিউলি আক্তার, সাং- কড়াইয়া (ছাড়া বাড়ী, পৌর ০৪নং ওয়ার্ড)
২. মোঃ নাহিদ হোসেন (২৩), পিতা- আবু তাহের, মাতা- মাফিয়া বেগম, সাং- কড়াইয়া (ছাড়া বাড়ী, পৌর ০৪নং ওয়ার্ড)
উভয়ের থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।
তাদের হেফাজত থেকে ‘০৫ পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৯, তারিখ: ০৩/০৮/২০২৬, ধারা: ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

অভিযান-২:
এসআই (নিঃ) ‘মোস্তাক আহম্মেদ’ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কড়াইয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ‘মোঃ সাকিব (২৬)’ কে গ্রেফতার করেন।
তার পিতা- নাছির শিকদার, মাতা- মমতাজ বেগম, সাং- হরিপুর (শিকদার বাড়ী, ০১নং ওয়ার্ড, ০৩নং বিতারা ইউপি), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।
তার হেফাজত থেকে ‘১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-১০, তারিখ: ০৪/০৮/২০২৬, ধারা: ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

অভিযান-৩:
এসআই (নিঃ) ‘এফ. এম. শাহজাহান’ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন চৌধুরী দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ‘মোঃ জহির হোসেন (৩০) কে গ্রেফতার করেন।
তার পিতা- মৃত আমিন মিয়া, সাং- সাচার (চৌধুরী দিঘীর পাড়, ৯নং ওয়ার্ড, ১নং সাচার ইউপি), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।
তার হেফাজত থেকে ‘০৫ পিস ইয়াবা ট্যাবলেট’ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-১, তারিখ: ০৪/০৮/২০২৬, ধারা: ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে আজ ০৪/০৮/২০২৬’ তারিখে বিধি মোতাবেক পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন ওসি আজিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *