কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 মাথা ও শরীরে আঘাতের চিহ্ন, পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ
 কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের জঙ্গলে সকালে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা কটিয়াদী মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
 
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top