মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের দুটি স্থানে পড়েছে। এর একটি স্থান পবিত্র মসজিদুল হারাম থেকে মাত্র ২১ কিলোমিটার পূর্বে। অন্যটি মসজিদটি থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি যোদ্ধারা বুধবার ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছুড়েছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো প্রতিহত করে। পরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুটি স্থানে গিয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি হুতি গোষ্ঠীর বিপজ্জনক ও আগ্রাসি মনোভাবের প্রতিফলন। তবে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাই তাদের অভিযানের লক্ষ্য। সর্বশেষ ঘটনা নিয়ে গোষ্ঠীটি এখনও কোনো মন্তব্য করেনি।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতিরা। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরব। জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতি হলেও চলতি বছরের শুরুতে নতুন করে সংঘাত শুরু হয়। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে রিয়াদ। নতুন করে এই সংঘাতের কারণে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রয়াটার্সের প্রতিবেদন

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top