সাম্প্রতিক
ভারতে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীর গায়ে সাপ ছেড়ে হত্যা তাড়াশ পৌর শহরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট গ্রাম পুলিশ: গ্রামের নীরব প্রহরী, যাদের অবদান আড়ালেই থেকে যায় পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী কটিয়াদীতে ২২০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার কটিয়াদীতে ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা জানাজায় মানুষের ওপর হামলা, মুহূর্তেই নিভে গেল ৮ জনের প্রাণ ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নামায় মরণ কামড় শেখ হাসিনার পতন কাজী সাইমুম

কটিয়াদীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে  উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই)  দুপুরে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন  কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার এবং সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জোয়ারদার প্রমুখ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ ও জাতি গঠনের কারিগর। তাঁদের অবদান চিরস্মরণীয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও  অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :