কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দা চুল্লী গ্রামের কন্ডপখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে খোলা মাঠে থাকা গরুগুলোর ওপর হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়।
এ ঘটনায় গরুর মালিক স্থানীয় কৃষক খুর্শিদ মিয়া আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়রা জানান, কৃষক পরিবারটি গবাদিপশুর ওপর নির্ভরশীল হওয়ায় ক্ষতিটি তাদের জন্য বড় ধরনের ধাক্কা।
ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।












