সাম্প্রতিক
ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা আয়াতুল্লাহ খামেনির দাফনে অংশ নিচ্ছে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবকের মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন নিয়ে কাতারে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু প্রবাস জীবনের স্বপ্ন পূরণ হওয়ার আগেই নিথর দেহে কফিনবন্দি হয়ে ফিরতে হলো পাঁচ যুবককে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো সিলেটে পৌঁছালে আগে থেকেই অপেক্ষায় থাকা স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জনের কফিন দেখে বিমানবন্দর এলাকায় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়।
বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
জানা যায়, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এ ঘটনায় কানাইঘাটসহ পুরো সিলেটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন—
ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
প্রবাসে থাকা স্বজনদের নিরাপত্তা ও পরিবারের স্বপ্ন পূরণের আশায় যাওয়া এসব তরুণের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোক ও বেদনার আবহ বিরাজ করছে।

Tags:

সম্পর্কিত খবর :