সাম্প্রতিক
ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা আয়াতুল্লাহ খামেনির দাফনে অংশ নিচ্ছে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’

শেখ মুজিবুর রহমানকে ঘিরে ক্যাম্পাস রাজনীতি ও মতাদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের জায়গায় শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কি না—এমন প্রশ্ন জনমনে তৈরি হচ্ছে। তার মতে, এমন প্রচেষ্টা বাস্তবে উল্টো ফল দিচ্ছে; এতে শেখ মুজিবুর রহমান আরও প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং শহীদ ওসমান হাদিকে তুলনামূলকভাবে ছোট করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে অতীতে যারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছে, সেই সময়েও শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে দেখা হতো—এবং এখনো একই দৃষ্টিভঙ্গি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার প্রশ্ন, সেই অবস্থান জানা সত্ত্বেও কেন ওই স্লোগান ব্যবহার করা হয়েছিল।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যেসব নেতারা শেখ মুজিবুর রহমানের নামসংবলিত হল বা স্থাপনার নাম পরিবর্তনের আন্দোলনে যুক্ত, তারা আগে কোন আদর্শ থেকে সেখানে যুক্ত ছিলেন—সেই প্রশ্নও এখন সামনে আসছে।

রাশেদ খান আরও লিখেছেন, অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা শেখ মুজিবুর রহমানের আদর্শকেই ধারণ করেই সেই সময়ে অবস্থান নিয়েছিলেন বলে ধরে নেওয়া যায়। তবে রাজনৈতিক পরিবর্তনের পর সেই অবস্থান থেকে সরে আসার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তার মন্তব্যে ক্যাম্পাস রাজনীতিতে ইতিহাস, প্রতীক ও মতাদর্শের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :