শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার ঘোষণাকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ হোসেনপুর উপজেলার নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে দিকে উপজেলার ফলপট্টি থেকে মিষ্টিপট্টি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। হোসেনপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এ ঝটিকা মিছিলের ভিডিওতে দেখা যায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ফলপট্টি এলাকা থেকে শুরু হয়ে মিষ্টিপট্টি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
ঝটিকা মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের হোসেনপুর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলমগীর হোসেন টুটুল ও হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজ। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার দেখা যায়। স্বল্প সময়ের এ ঝটিকা মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন। হোসেনপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top