সাম্প্রতিক
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবি: রাজস্ব আয়ের বিপরীতে সেবাবঞ্চিত জনপদ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অজ্ঞাত ১৫ বছর বয়সী মেয়ের পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মরণফাঁদ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাদ খসে পড়ার আতঙ্কে খোলা আকাশের নিচেই পাঠদান সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল বাংলাদেশ সেনাবাহিনী

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমা ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ১৬টি নদনদীর পানি বাড়তে শুরু করেছে। সোমবার (২৯জুন) সকাল ৯টায় দুধকুমার নদীর পানি পাটেশ^রী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদনদীর অববাহিকায় অবস্থিত নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে মাঠে অবস্থিত আমন বীজতলা, বিভিন্ন প্রকার সবজি ও পাটক্ষেত তলিয়ে গেছে।
এদিকে দুধকুমার নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নীচু ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যবহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কুড়িগ্রাম পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উজানে ভারতের দোমুহুনি পয়েন্ট এবং গজলডোবা পয়েন্টের পানি সমতলে হ্রাস পাওয়ায় তার প্রভাবে কুড়িগ্রামে পানি বৃদ্ধি পাচ্ছে। ভারী বৃষ্টিপাত বজায় থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশংকা করা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :