সাম্প্রতিক
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবি: রাজস্ব আয়ের বিপরীতে সেবাবঞ্চিত জনপদ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অজ্ঞাত ১৫ বছর বয়সী মেয়ের পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মরণফাঁদ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাদ খসে পড়ার আতঙ্কে খোলা আকাশের নিচেই পাঠদান সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল বাংলাদেশ সেনাবাহিনী

বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবি: রাজস্ব আয়ের বিপরীতে সেবাবঞ্চিত জনপদ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ভৌগোলিক গুরুত্ব ও বাণিজ্যের দিক থেকে এই বন্দরের ভূমিকা অপরিসীম। সরকার প্রতিবছর এই বন্দর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও, দুঃখজনক হলেও সত্য যে—এখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো মানসম্মত হাসপাতাল বা আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠেনি।

এই বন্দরে প্রতিদিন পণ্য ওঠানামার কাজে নিয়োজিত প্রায় আড়াই হাজার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে বা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে, প্রয়োজনীয় হাসপাতাল না থাকায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার অভাবে জটিল রোগীদের মৃত্যু পর্যন্ত ঘটছে। জীবন ও জীবিকার সন্ধানে নিয়োজিত হাজারো মানুষের জন্য এটি একটি অমানবিক পরিস্থিতি।

দীর্ঘদিনের এই অবহেলা ও দুর্ভোগ লাঘবে সম্প্রতি এক আশার আলো দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ৪ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বেনাপোল পরিদর্শন করবেন। বন্দরের স্বাস্থ্যসেবা খাতের নাজুক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণই তার এই সফরের প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর এই সফরকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি, শ্রমিক সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বেনাপোলের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের সূচনা হবে।

Tags:

সম্পর্কিত খবর :