জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ তাকে অহেতুক গালি দিলে তিনি পাল্টা জবাব দেবেন না। বরং এতে তার কিছু গুনাহ মাফ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগের আয়োজনে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, সে বিষয়ে যদি আমি সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে।’ তাই গালি দিলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করবেন বলে জানান।
তিনি বলেন, মতের পার্থক্য থাকলেও একে অপরকে অস্বীকার করা যাবে না। কেউ গালি দিলে পাল্টা গালি না দিয়ে ধৈর্য ধরতে হবে। সমালোচনায় যুক্তি থাকলে তা গ্রহণ করতে হবে, আর যুক্তি না থাকলেও বিনয়ী আচরণ করতে হবে।
সমাজে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বানও জানান জামায়াত আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *