শেয়ার করুন

খুলনায় ‘সবার আগে বাংলাদেশ’ তোরণে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তোরণের একাংশে আগুন ধরে গেলেও পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা ১১টা নাগাদ মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তোরণের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা কাজ করছেন। খুলনায় বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে এবং মানুষ শান্তিতে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে খুলনার মাটিতে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, আগুন দিতে পারলে সাত হাজার টাকা ও বোমা মারতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়ি হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top