সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা ও সমাজসেবক সাবির আহমদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড) এবং অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)।
এওয়ার্ডের নির্বাহী পরিচালক কাজী মো. আবুল কালাম আজাদ, প্রকল্প হেড মো. ফারুক আহমদ, এডাব সিলেট জেলা সভাপতি মো. মনসুর আলম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিনসহ এওয়ার্ড ও এডাবের সকল কর্মকর্তা পৃথক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তাঁরা মরহুম সাবির আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হিসেবে কবুল করার প্রার্থনা জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে সিলেটের বরইকান্দি গ্রামের বাসিন্দা সাবির আহমদ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকাহত।



