মুন্সীগন্জ শ্রীনগরের হাঁসাঢ়া – আলমপুর সড়কে এক ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটের দিকে হাঁসাঢ়া ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে অটোরিকশা ও হুন্ডার মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। সিরাজদিখানের জৈনসার ইউনিয়ন ২ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম সোনামিয়া (৬৫) কে ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অপর জনকে ও হাসপাতালে চিকিৎসা আছে। দেশব্যাপী নৈরাজ্য অরাজকতা সৃষ্টির প্রতিবাদে নিমতলাস্হ বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় অংশ নেওয়ার সময় রাস্তায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য মুন্সীগন্জ ১ আসনের এমপি শেখ মোঃ আব্দুল্লাহ খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবা যেন কোন রকম অবহেলা না করা হয় সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দ্দেশ প্রদান করেন। সাথে সাথে আহতের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।



