সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কৃষক দল ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শহরের তমালতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুর রহমান সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষক দলের সদস্যসচিব গাউসুল আজম শাহীন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান,সাংগঠনিক সম্পাদক সজিব খান,শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




