শেয়ার করুন

খালিয়াজুরীতে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

 সারাদেশে আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নেত্রকোনার খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। দলটি কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। প্রয়োজনে তাদেরই লকডাউনের মুখে পড়তে হবে।
বক্তারা আরও বলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপি শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। খালিয়াজুরীর মাটিতে ফ্যাসিবাদের পুনরুত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না। নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যেকোনো অপতৎপরতা প্রতিহত করবেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্ট, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top