সাম্প্রতিক
লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে লোহাগড়া পৌরবাসীর মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩ নওগাঁয় ১৩ বছরের নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনে মায়ের আকুতি ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বকশীগঞ্জে ভোর রাতে বড় পর্দায় ব্রাজিল-মরক্কো ম্যাচ উপভোগ, দর্শকদের উপচেপড়া ভিড়

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ২ জন। রোববার (১৪ জুন) ফজরের নামাজ শেষে দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, নামাজ শেষে কোরআন শরিফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে। তাদের ছোড়া গুলিতে আহত হন লোকমান ও আলম।

পরে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকায় পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা

Tags:

সম্পর্কিত খবর :