নওগাঁর পত্নীতলা উপজেলার বাসির আশপাশের এলাকায় দিনের বেলায় তীব্র গরম না থাকলেও  রাতে ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ রাত  ১২টার পর থেকে তিন থেকে চার বার লোডশেডিং হওয়ায় স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে এবং উঠেছে জনজীবন।

বাসিন্দারা “দৈনিক আজকের জনবাণীকে” জানান পত্নীতলা উপজেলায় এবং তার আশপাশ এলাকায় বেশ কয়েকদিন থেকে দিনের প্রচন্ড তাপমাত্রা তেমন না থাকলেও রাতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং যা রাত ১২টার পর ঘটে।বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে অসহনীয় গরম তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে সমস্ত শরীর ঘেমে গিয়ে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে ঘরের বাহিরে বারান্দায় সময় কাটাচ্ছেন। পর্যাপ্ত ঘুম না হয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ডেও এর নীতিবাচক প্রভাব পড়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকলে ভ্যাপসা গরম অনুভূত হয়। আদ্রতা বেশি থাকায় শরীরে ঘাম সহজে শুকাতে পারেনা, ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও গরম বেশি অনুভূত হয়। এ ধরনের আবহাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে জন ভোগান্তি আরও বেড়ে যায়।

এলাকাবাসী দ্রুত লোডশেডিং কমিয়ে নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের জরুরী সদয় হস্তক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা, ভ্যাপসা গরমে এই সময়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *