পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বন্দর বাজারের মৎস্য ব্যাবসায়ি মরহুম খালেক ব্যাপারীর বসত ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। ২৫ আগষ্ট মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারো টার দিকে দোতলায় বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়।স্থানীয়দের সহায়তায় নিচে থাকা আসবাবপত্র সরাতে পারলেও উপরের কিছু রক্ষা করা সম্ভব হয়নি কারন বাতাসে আগুনের তিব্রতা এতো যে জনসাধারণ রাস্তায়ও দাঁড়াতে পারিনি।ফায়ার সার্ভিস আসতে আসতে জনসাধারণ এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
পরবর্তীতে খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের পক্ষ থেকে জানা যায়, পুরো বসতিস্থল সহ দোতলার কিছু মালামাল পুড়ে আনুমানিক ৭ থেকে, ৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



