জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে স্বামী ও পরিবারের লোকজন কর্তৃক স্ত্রীকে জোরপূর্বক বি’ষ পান করিয়ে হ’ত্যা’র ঘটনায় এজাহারনামীয় ২ জন আসামী গ্রে-ফ-তা’র।
গত ১৬/০৮/২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউপিস্থ জামালপুর সাকিনের গৃহবধু জেরিন আক্তার (২৭)’কে তাহার স্বামী ওহিদুন নবী তুহিন ও শ্বশুর শেখ আহম্মদ এবং শ্বাশুরী শিরিনা আক্তারগণ কর্তৃক জোরপূর্বক বিষ পান করা হয়েছে,,,তাৎক্ষণিক ভিকটিম জেরিন আক্তার (২৭) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে. চিকিৎসাধীন অবস্থায় গত ২৪/০৮/২০২৬ ইং সকাল অনুমান ০৭.২০ ঘটিকায় মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় জোরারগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত এজাহারনামীয় ১নং আসামী ওহিদুন নবী তুহিন ও ২নং আসামী শ্বশুর শেখ আহম্মদকে গত ২৪/০৮/২০২৬ ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকার সময় জামালপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



