গলাচিপায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু !

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে ১১ আগষ্ট মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে খেলার ছলে বাড়ির পাশে কুয়াতে পরে তিন বছরের শিশু মাসুম বিল্লাহ্’র(৩) মৃত্যু হয়।
 এবিষয়ে নিহত শিশু মাসুম বিল্লাহ্’র আপন চাচা মোঃ জাহিদুল ইসলাম, মামা মোঃ ইউসুব, পার্শ্ববর্তী খালা লাইজু বেগম বলেন, আমার বড় ভাই, বোন ও দুলা ভাই, জীবিকার তাগিদে ঢাকায় কাজ করে, সেই সুবাদে আমার বোনের ছেলে তার দাদা বাড়িতেই থাকে। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠার পরে দাদী তাকে ভাত খাইয়ে দেয়, পরে খেলার ছলে কখন যে বাড়ির পাশে কুয়াতে পরে যায় বলতে পারেনি। কিছুক্ষণ পরে দাদী খোঁজা খুঁজি করে তাকে না পেয়ে সন্দেহ জনক কুয়াতে নেমে খোঁজ করলে তাকে ঐখানে’ই ডুবন্ত মৃত অবস্থায় উদ্ধার করে। পরে গলাচিপা উপজেলার সরকারি হাসপাতাল আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু ছোট চরকাজল গ্রামের মোঃ শাকিল খন্দকার  ও রিনা বেগম দম্পতির একমাত্র পুত্র  ছেলে সন্তান। এ খবর শোনার পরে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মোঃ রানা সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, যেহেতু এটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এবং পারিবারিক কোন অভিযোগ না থাকায়, আইনী প্রক্রিয়া শেষে নিহত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

স্টুডিও ভাঙচুরের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয়

Scroll to Top