পরিবেশ ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে Rotaract Club Of Cumilla Sunrise & Interact Club Of Cumilla Sunrise -এর যৌথ উদ্যোগে আজ বুড়িচং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০০ চারা নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লর্যাক্টকুমিল্লা সানরাইজের প্রেসিডেন্টরোটারেক্টর আনাছ মাহমুদ
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা সানরাইজের প্রেসিডেন্ট আনিসুজ্জামান তানিম , ও রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা সানরাইজের পাস্ট প্রেসিডেন্ট -রোটার্যাক্টর ফজলুর রহমান ফাহিম , এবং রোটার্যাক্টর ও ইন্টার্যাক্টর ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
স্লোগান:
🌱 Create Lasting Impact