সাম্প্রতিক
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে

গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে একটি মসজিদ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের থাকার তাবু সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সোমবারের (২৮ জুলাই) চালানো এই হামলায় শত শত ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে জানানো হয় যে গাজা সিটির কেন্দ্রস্থলে ইয়াং ম্যানস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইএমসিএ) কাছে অবস্থিত আল-মুত্তাকিন মসজিদে ইসরায়েলি যুদ্ধবিমান সরাসরি হামলা চালায়। এই আক্রমণে মসজিদটির পাশাপাশি আশপাশের তাবু ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই তাবুগুলোতে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছিল।

ওয়াইএমসিএ একটি খ্রিস্টান সামাজিক প্রতিষ্ঠান যা ধর্ম বর্ণ নির্বিশেষে গাজার বাসিন্দাদের নানা সেবা দিয়ে থাকে। উল্লেখ্য যে ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল সেখানে প্রতিদিনের আক্রমণ অব্যাহত রেখেছে।

গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায় যে যুদ্ধ শুরুর আগে গাজায় থাকা ১,২৭৫টি মসজিদের মধ্যে ১,০৫০টি মসজিদ পুরোপুরি ধ্বংস এবং ১৯১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

Tags:

সম্পর্কিত খবর :