আজ বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৮সালে হয়রানীর উদ্দেশে পুলিশ তাকে গ্রেফতার করতে এসে না পেলে তার বোন আফরোজাকে ধরে নিয়ে যায় এবং মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়। মামলাটি ৯বছর ধরে চলমান এবং রায় অপেক্ষমান রয়েছে। কিন্তু মামলাটি নিস্পত্তির জন্য তার কাছে সংশ্লিষ্ট আদালতে পেশকার মোঃ মোক্তার আলী এক রাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তাকে ঘুষ না দেয়ায় মামলাটির রায় প্রভাবিত হওয়ার শংখা করছেন তিনি।
অযৌক্তিক বিলম্ব করছে। এব্যাপারে তিনি অভিযোগের জন্য বিচারকের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েও পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে আনীত অভিযোগসমূহ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এসময় তার ছোটবোন আফরোজা বেগম এবং আত্মীয় রেজওয়ান উপস্থিত ছিলেন।
এব্যাপারে পেশকার মোঃ মোক্তার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।




