শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ১ কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরসহ আটক ১ news Chapainawabganj

 
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামের এক ভারতীয় নাগরিক ও ট্রাকচালককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
​রবিবার দিবাগত (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে  জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অবস্থান নেয়।
​পরে সেখানে একটি পাথর বোঝাই ভারতীয় ট্রাকে (নম্বর: WB-73-G-4001) তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পাথরের নিচে অভিনব কায়দায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ চালক জসিম শেখকে আটক করা হয়। আটককৃত চালক ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। জব্দকৃত মোবাইল ফোন, পাথর এবং ট্রাকের মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
​আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top