গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আগামী ৯নং ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে এফ আই জাহাঙ্গীর মণ্ডল কে দেখতে চায় জনগণ।এ বিষয়ে অত্র ইউনিয়নের একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা বলেন, সর্বসাধারণের মুখে মুখে এখন থেকেই রব উঠেছে, ছাপড়হাটী ইউনিয়নে জন্য এফ আই জাহাঙ্গীর মন্ডল কে অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার দেখতে চাই, কৃষক শ্রমিক সহ সর্বসাধারণ। আগামীর ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে এফ আই জাহাঙ্গীর মন্ডল এর সঙ্গে কথা হলে তিনি বলেন, অত্র ইউনিয়নের জনগণের চাওয়া কে প্রাধান্য দিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি নিজে কে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছি। জনগণ যদি আমাকে ভালো মনে করে আমার দ্বারা অত্র ইউনিয়নের উন্নয়ন মুলক করা সম্ভব তাহলে জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে আমি আশা রাখি। আমি এক জন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় আমার একটা সুপরিচিত রয়েছে কথা নয়, কাজে বিশ্বাসী,এলাকার উন্নয়ন ও মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।
এফ আই জাহাঙ্গীর মন্ডল আরও বলেন, ছাপড়হাটী ইউনিয়ন কে একটি মডেল স্মার্ট ও দারিদ্র্যমুক্ত ইউনিয়ন গড়তে পরিকল্পিতভাবে কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করব। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইতোমধ্যে বিভিন্ন হাট-বাজার, মসজিদসহ জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগত আর্থিক সহায়তা প্রদান করে করছেন।
তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে আগামী নির্বাচনে সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।












