সাম্প্রতিক
জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক শুরু হয়েছে পেয়ারার মৌসুম: প্রাণচাঞ্চল্যে ফিরেছে পিরোজপুরের পেয়ারা বাগান ও ভাসমান বাজার। ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীর বড়কুঠি ঘাট সংলগ্ন এলাকায় নৌকাডুবিতে বাবা ও ছেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা-ছেলে কে উদ্ধারে দুপুর ১২ টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ কাউসার আলী (৬০) নৌকার মাঝি এবং অপরজন তার ছেলে জিয়ারুল ইসলাম (৩২)। তাদের বাড়ি রাজশাহীর শ্যামপুরের জিয়া নগরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মার ওপারের চরাঞ্চল থেকে প্রায় ৮-১০ জন যাত্রী নিয়ে নৌকাটি বড়কুঠি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। ঘাটের কাছাকাছি আসার পর তীব্রস্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য একটি নৌকার সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হলেও বাবা-ছেলে পানিতে তলিয়ে যান।

রাজশাহী জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তীব্র স্রোতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :