সাম্প্রতিক
রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে হাতেনাতে ধরার পর স্থানীয়দের উপস্থিতিতে তাকে ৫ লাখ টাকা দেনমোহরে ওই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়িয়া গ্রামের বাসিন্দা সেলিম রেজার স্ত্রী সুমাইয়া পারভীন (২৫)-এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূয়ট গ্রামের আউয়াল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৮)-এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। বিষয়টি নিয়ে স্বামী সেলিম রেজার মনে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে সেলিম রেজা ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর সুমাইয়া পারভীন মোবাইল ফোনে আসাদুল ইসলামকে বাড়িতে ডাকেন। তবে কিছু সময় পরই সেলিম রেজা বাড়িতে ফিরে নিজ কক্ষে স্ত্রী ও আসাদুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। পরিস্থিতির একপর্যায়ে সেলিম রেজা স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। সুমাইয়া পারভীনের সম্মতি থাকায় স্থানীয়দের উদ্যোগে ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে আসাদুল ইসলামের সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয়।
বিয়ে শেষে মঙ্গলবার সকালে সেলিম রেজা নিজ দায়িত্বে নবদম্পতিকে বাসে তুলে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেন বলেন, “ওই নারীর কথিত পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন ছিল। সোমবার রাতে স্বামী তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উভয় পক্ষের সম্মতি এবং স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে ঘটনার বিষয়ে তাড়াশ থানার পুলিশ কিংবা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tags:

সম্পর্কিত খবর :