সাম্প্রতিক
রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে অনুষ্টিত সভাতে সভাপতিত্ব
করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবুতালিব। সভাতে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা র্নিবাহী অফিসার রেজওয়ানা
নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক
হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির
মাওলানা ওলিউর রহমান। এ সভার মাধ্যমে এমপির সহযোগিতার প্রাপ্ত একটি হরমোন এ্যনালাইসিস মেশিন
হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সভার শুরুতেই কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমানুল্লাহ আল মামুন
হাসপাতালের বর্তমান সেবার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি সভাতে জানান, হাসপাতালের প্রাচীন পুরাতন
ভবনটি সংস্কার প্রয়োজন ও ডাক্তারদের বসার রুম সংকট রয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স ড্রাইভার, পর্যাপ্ত
ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট আছে। বতমানে প্রেষনে বাইরে কর্মরত
ডাক্তার ও নার্সদের হাসপাতালে ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরেন। সভাতে এমপি আবু তালিব বলেন, সরকার ইতিমধ্যে এ হাসপাতালটি ১০০ শর্ষ্যা করার ঘোষনা দিয়েছেন। কালীগঞ্জ তার প্রথম পর্যায়ের তালিকাতেও আছে। এ হাসপাতালের ডেপুটেশনে যাওয়া ডাক্তার নার্সদের ফিরিয়ে আনার ব্যবস্থাসহ সকল সমস্যা পর্যায়ক্রমে নিরসনের উদ্যোগ নিবেন বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভাতে অন্যান্যদের মধ্যে আরও
বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, নয়ন
খন্দকার, হাসপাতাল কর্মরত অনয়ান্য ডাক্তার ও অফিস কর্মকর্তাগন।

Tags:

সম্পর্কিত খবর :