সাম্প্রতিক
রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা

টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এলাকার সম্মানিত সুধীবৃন্দদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি  মোঃ আরিফুল ইসলাম নবা।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শামীম হুদার সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের দাতা সদস্য মোহাম্মদ আব্দুল  আউয়াল, নাগরপুর উপজেলা ছাত্রদলের  সভাপতি, মীর খালিদ মাহমুদ রাসেল, পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবু বকর সিদ্দিক, পাকুটিয়া ডিগ্রি  কলেজের সাবেক জিএস সাদিকুর রহমান বাদল, উপজেলা যুবদলের সদস্য শামসুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার সুধীবৃন্দরা।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি,  নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আউয়াল লাভলু এমপির প্রতিনিধি মো. আরিফুল ইসলাম নবাকে ফুলেল  শুভেচ্ছা জানান  শিক্ষক ও অতিথিবৃন্দরা।
প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি মো. আরিফুল ইসলাম নবা বলেন, আমি দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কোনভাবেই আশ্রয় ও  প্রশ্রয় দেব না। বিদ্যালয়ের লেখা পড়ার মান ও অবকাঠামো উন্নয়নে শতভাগ চেষ্টা করে যাবো। মাননীয় এমপি মহোদয় এবং আপনারা আমাকে যে বিশ্বাস নিয়ে এত বড় দায়িত্ব দিয়েছেন আমি ইনশাআল্লাহ সে বিশ্বাস অক্ষুন্ন রাখবো। অনুষ্ঠানে সুধীজনসহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :