জিয়ানগরে খাল সাঁতরিয়ে বাড়ি ফেরার পথে কৃষক নিখোঁজ : পরে খাল থেকে লাশ উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে খাল সাঁতরিয়ে বাড়ি ফেরার পথে এনছান দফাদার (৫৫)নামে
এক কৃষক নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত এনছান দফাদার উপজেলার পত্তাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত কাবিল দফাদারের মেজ পুত্র বলে জানা যায়।
শুক্রবার (২৮ আগস্ট )দুপুর ১২.৩০টার দিকে ধান খেতে বীজ রোপণ শেষে খাল সাঁতরিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত এনছান দফাদার ও তার অন্য দুই ভাই তিনজনে মিলে বাড়ির পাশে খালের ওপারে ধান ক্ষেতে বীজ রোপন করছিলেন। জুমার নামাজ পড়ার জন্য অন্য দুই ভাই সাঁকো পাড়িয়ে বাড়ি ফিরলেও তিনি খানিকক্ষণ পরে দ্রুত পৌঁছানোর জন্য খাল সাঁতরিয়ে বাড়ি ফেরার জন্য খালে নেমে পানিতে নিখোঁজ হন। তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে  পানিতে ডুবেছে এই আশঙ্কায়  জিয়ানগর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মিলে অনেক খোঁজাখুজির পরে বিকেল ৫ টায় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার দুই ভাই চান্দু দফাদার ও ছন্দু দফাদার বলেন, আমাদের মেজ ভাই আনছার দফাদারকে সঙ্গে নিয়ে তিন ভাই মিলে ধান ক্ষেতে বীজ রোপন করছিলাম।জুমার নামাজ পড়ার জন্য অন্য দুই ভাই বাড়ি ফিরলেও মেজ ভাই আনছার দফাদার বাড়ি না ফিরে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হিট স্টোকে পানিতে ডুবে তলিয়ে গেছে এই আশঙ্কায় জিয়ানগর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় বিকেল ৫টায় তার লাশ খাল থেকে উদ্ধার করা হয়। ‌প্রচন্ড গরমের মধ্যে কাজ করে হিট স্টকজনিত মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাব্বত খাঁন বলেন, উপজেলার পত্তাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এনছান দফাদার নামে একজন পানিতে নেমে নিখোঁজ ও পরে লাস উদ্ধারের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একাধিক সদস্য সেখানে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে জবি ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘প্রজনন স্বাস্থ্য ও

Scroll to Top