সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জয়পুরহাট কালাইয়ে স্বামী কর্তৃক স্ত্রী খুন, মুল কারণ স্ত্রীর পরকীয়া

জয়পুরহাট কালাইয়ে স্বামী কর্তৃক স্ত্রী খুন, মুল কারণ স্ত্রীর পরকীয়া গতকাল শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। রাত আনুমানিক তিনটার দিকে সাহরির সময় বাসায় থাকা দুজন মৌসুমি কাজের লোক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত বেরিয়ে যান। পরে ঘরে গিয়ে খালেদা বিবিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়  সূত্রে জানা গেছে, খালেদা বিবির স্বামী আব্দুল বাকি দীর্ঘদিন ধরে স্ত্রীকে সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে টাকা-পয়সা দাবি করতেন। শনিবার বিকেলে তিনি স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী পারিবারিক বৈঠকের আয়োজন করেন। বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন খালেদা বিবির কাছে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসী চলে গেলে স্বামী-স্ত্রী নিজ কক্ষে যান।

খবর  পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।কালাই থানা তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিং বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পলাতক স্বামীকে আটকের চেষ্টা চালাচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :